ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড়-কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মোঃ সফি মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহপুরস্থ ল্যাংড়া শাহ আলমের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আছমা আক্তারকে আটক করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২১, জি আর নং-৩৪৫) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি জোরদার রয়েছে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ