
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালাং এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া ৭ শতক (২১ খড়া) জমি ১৩ বছর বয়সী নাবালক মোহাম্মদ আলীকে বুঝিয়ে দিয়েছেন স্বজনরা। জমির সীমানা চিহ্নিত করে সেখানে নাবালক মোহাম্মদ আলীর নামে একটি সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর প্রয়াত পিতা মরহুম আলহাজ্ব ডিলার রশিদ আহমদ সাওদাগরের নামে চূড়ান্তভাবে প্রচারিত খতিয়ানে থাকা জমির অংশ থেকে ওয়ারিশ হিসেবে তাঁর ছেলে মোহাম্মদ আলী ৭ শতক বা ২১ খড়া জমির মালিক হন।
শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদ আলীর খুলুভাই ও সাংবাদিক রফিকুল আলম মাহমুদসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জমিটি চিহ্নিত করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি আলী হোসাইন প্রকাশ মাঝি, একই ওয়ার্ডের মোকতার আহমদ, মোহাম্মদ আলীর চাচা শাহ জালাল প্রকাশ ড্রাইভার জালাল এবং তাঁর মা রশিদা বেগমসহ স্থানীয়রা।
সাংবাদিক রফিকুল আলম মাহমুদ বলেন, “ওয়ারিশ সূত্রে মোহাম্মদ আলী এই জমির মালিক। তাঁর পিতার নামে চূড়ান্ত খতিয়ানে থাকা জমির অংশ থেকে তাঁর প্রাপ্য জমি চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
মোহাম্মদ আলীর মা রশিদা বেগম বলেন, “আমার ছেলের বাবার রেখে যাওয়া সম্পত্তির যে অংশ ওয়ারিশ সূত্রে সে পেয়েছে, সেটি সঠিকভাবে চিহ্নিত করে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নাবালক মোহাম্মদ আলীর পৈতৃক সম্পত্তির অধিকার সংরক্ষণ এবং ভবিষ্যতে তাঁর মালিকানা যাতে স্পষ্ট থাকে, সে উদ্দেশ্যেই জমিটি চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ