স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বীকৃতি ও প্রাপ্য সুবিধা পেয়েছেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এক বছর বাড়তি চাকরির সুবিধা ও স্বীকৃতি পেয়েছেন। একই সঙ্গে তাকে প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত একজন মুক্তিযোদ্ধা কর্মকর্তার ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে প্রাপ্য সুবিধা ও পদমর্যাদা পাওয়ায় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সৈয়দ মাহবুবুর রহমানের ক্ষেত্রে এই পদোন্নতি ও স্বীকৃতি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান ও অধিকারকে যথাযথভাবে মূল্যায়নের প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এলজিইডিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদ্যোগ প্রাপ্য অধিকার নিশ্চিতকরণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় একটি ইতিবাচক নজির হয়ে থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ