খুলনা ৬ আসনের এমপি না হয়েও কয়রা-পাইকগাছার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম — মনিরুল হাসান বাপ্পী। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজ নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছাসহ পুরো খুলনা জেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে তার অবদান চোখে পড়ার মতো। বিশেষ করে কয়রা-পাইকগাছার বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এ বিষয়ে কয়রা-পাইকগাছার সাধারণ জনগণ বলেন, "একজন এমপি না হয়েও তিনি আমাদের জন্য যে ব্যাপক উন্নয়ন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুখে-দুঃখে আমরা তাকে সবসময় পাশে পাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ