মোঃ আরিফুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে রহমান প্লাজায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দুলাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ খোকন, সাধারণ সম্পাদক নুর ইসলাম মুক্তাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্য বিশেষ মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ