
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও দুইজন রিমান্ডযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আজ বুধবার সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং মামলার তদন্তের প্রয়োজনে রিমান্ডে থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আদালতের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ