আওয়ামী লীগের সারাদেশে নিষিদ্ধ কার্যক্রমের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ