সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “আশুলিয়া মডেল প্রেসক্লাব”। “সত্য, নিরপেক্ষ, দায়িত্বশীল” স্লোগানকে ধারণ করে সংগঠনটি ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
রবিবার (১৭ মে) বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় নবগঠিত প্রেসক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে জাহাঙ্গীর আলম রাজুকে সভাপতি এবং শম্ভু চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোজাম্মেল হোসেন (রাতুল) সিনিয়র সহ-সভাপতি, বাবুল শেখ সহ-সভাপতি, মোঃ ওবায়দুর রহমান কালাম সহ-সভাপতি, মাহবুব আলম মানিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আকরাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাদেক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম হোসেন (রেজা) সাংগঠনিক সম্পাদক, মোঃ আশরাফ আলী সহ-সাংগঠনিক সম্পাদক, এবিএম জাহাঙ্গীর আলম স্বপন অর্থ সম্পাদক, মোঃ শিহাব উদ্দিন শেখ দপ্তর সম্পাদক, খোকন হাওলাদার প্রচার সম্পাদক, আব্দুল্লাহ আল রিফাত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রিয়ংকা বেপারী মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ তরিকুল ইসলাম তারেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ শাহাদাত হোসেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান ভূইয়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ রফিক মিন্টু, রুবেল মাহমুদ এবং মোঃ ফাহিম চৌধুরী কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আশুলিয়াসহ সাভার অঞ্চলের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখাই হবে সংগঠনটির প্রধান লক্ষ্য। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে প্রেসক্লাবটি।
প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে হোল্ডিং নং-৯৪, লেন নং-০৪, ব্লক-এ, রোড-০৬, বসুন্ধরা, বাইপাইল, আওলিয়া, সাভার, ঢাকায়।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যালয় রয়েছে গুরুদয়াল সুপার মার্কেটের ২য় তলায়, ডংলিয়ন গার্মেন্টস সংলগ্ন এলাকায়, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ