মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়, রক্তের অভাবে যেন ঝরে না যায় কোনো প্রাণ
মানবধর্ম ও সামাজিক দায়বদ্ধতা থেকে মুমূর্ষু রোগীদের সেবায় এগিয়ে আসার লক্ষ্য নিয়ে আশুলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়ার জামগড়া, ভূঁইয়াপাড়া বাঁশতলা মোড়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ ভূঁইয়া। সংগঠনটির সার্বিক পরিচালনায় ছিলেন ডাঃ মোঃ আরিফুল ইসলাম এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোঃ ইসমাইল হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, ইয়ারপুর ইউনিয়ন মোঃ আহসান উল্লাহ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর, সাবেক সাধারণ সম্পাদক, ইয়ারপুর ইউনিয়ন যুবদল; মোঃ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলে মোঃ নাজমুল হোসাইন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা শ্রমিকদল; মোঃ লিটন গাজী, সহ-সভাপতি, আশুলিয়া থানা শ্রমিকদল এবং মোঃ আব্দুল সাত্তার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা শ্রমিকদল।
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’ কোনো মুমূর্ষু রোগীকে যেন রক্তের অভাবে কষ্ট পেতে না হয়, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।
আয়োজকরা জানান, সম্পূর্ণ সামাজিক ও সেবামূলক মানসিকতা নিয়ে সংগঠনটি পরিচালিত হবে। অসহায় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করাসহ মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনটি ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ