
ঢাকার সাভারের আশুলিয়ার আউকপাড়ায় অবস্থিত শরীফ বায়তুল মামুর দরবার শরীফে দুই দিনব্যাপী ২৮তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ অক্টোবর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ওরশে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন।
আশুলিয়ার আউকপাড়া এলাকার মাজার রোডে অবস্থিত দরবার শরীফটি ‘ইয়া ইমামুর রাব্বানী গাউস-উল-আজম শেখ-এ ফালাহ হযরত নূর মোহাম্মদ মাওলা আলী জাল্লাল্লাহু’ নামেও পরিচিত। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সেখানে বার্ষিক ওরশের আয়োজন করা হয়।
ওরশ উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সরকার দরবার শরীফে উপস্থিত হন এবং আয়োজনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তিনি উপস্থিত ভক্ত-অনুসারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ধর্মীয় এ আয়োজনে ভক্ত-অনুসারীদের অংশগ্রহণে দরবার শরীফ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ