ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি লাল রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের দুটি দল এই অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযানটি চালায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় যুক্ত থাকায় সিলেট জেলার গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের রমজান আলীর ছেলে মো. দিলদার আহম্মদকে গ্রেপ্তার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
এর কিছুক্ষণ পর, বেলা ১১টা ২৫ মিনিটে একই স্থানে পরিচালনা করা হয় দ্বিতীয় অভিযান। এ সময় ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও যান দুটি আইন ও বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ