আগামী ১০ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি যথাযথ মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে পালনের লক্ষ্যে আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদন্ত সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে।দিবসটি উপলক্ষে সংস্থার পক্ষ থেকে মানবাধিকার, ন্যায়বিচার, সমতা, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদ বাস্তবায়ন ও সুরক্ষার বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।সংস্থার প্রকাশিত বার্তায় বলা হয়, মানবাধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি প্রত্যেক মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদন্ত সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা মানবাধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ-বিদেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।দিবসটি উপলক্ষে সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক ভাইমিনা সুলতানা-র সৌজন্যে প্রকাশিত বার্তাতেও মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।সংস্থার নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার ও নাগরিক মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ