
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মেধাবী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম রোজান। দীর্ঘদিন ধরে জীবনরক্ষাকারী যন্ত্রের সহায়তায় চিকিৎসাধীন থাকা রোজানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
হঠাৎ নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে রোজানের জরুরি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তার মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে অপসারণ করে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আইসিইউর বাইরে প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে রোজানের পরিবারের। কখনো চিকিৎসায় আশার আলো দেখা দিলেও নতুন করে শারীরিক জটিলতা পরিবারকে আবারও দুশ্চিন্তায় ফেলছে।
রোজানের বাবা ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সন্তানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রোজানের চিকিৎসা অব্যাহত রয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে দৈনিক সবুজ বিপ্লবের পক্ষ থেকেও
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
phone:০১৯১১-১৪২০৯১
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ